Home জাতীয় অপরাধ ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে ভয়াবহ বন্দুক হামলা: নিহত অন্তত ৪
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে ভয়াবহ বন্দুক হামলা: নিহত অন্তত ৪

Share
Share

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক শিশুর জন্মদিনের পার্টিতে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই হামলা চালানো হয়। এ ঘটনা সম্পর্কে প্রথম এনবিসি নিউজ নিশ্চিত করেছে।

সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট জানান, এটি ছিল একটি পারিবারিক জন্মদিনের অনুষ্ঠান। নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছেন। তবে তাদের সুনির্দিষ্ট বয়স বা লিঙ্গ এখনো প্রকাশ করা হয়নি।

তিনি আরও বলেন,“এটি পরিকল্পিত হামলা হতে পারে, তবে তদন্ত চলমান। আমাদের প্রধান লক্ষ্য ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করা।” ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে—তা নিশ্চিত করতে পারেনি শেরিফের দপ্তর। এফবিআই, স্টকটন পুলিশ এবং একাধিক আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে তদন্ত করছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,“শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এমন হামলা গভীরভাবে হতবাক করে। এটি আমাদের সম্প্রদায়কে শোকাহত করেছে।”

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে ইতোমধ্যে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানায় গভর্নরের কার্যালয়। তারা আরও জানায়, জরুরি পরিষেবা বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে গণবন্দুক হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জননিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পারিবারিক অনুষ্ঠান বা জনসমাগমে এমন হামলা গণবন্দুক সহিংসতার নতুন ও ভয়াবহ ধারা তৈরি করছে।

আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে তৎপর রয়েছে। হামলাকারীর উদ্দেশ্য ও পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত নয় তদন্তকারীরা। স্টকটনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য করতে নারাজ শিক্ষামন্ত্রী

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ-অবরোধ তীব্র আকার...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে বড় ধরনের পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। জর্ডান ও কুয়েতে অবস্থিত...

Related Articles

মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় শক্ত প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করার পর সম্ভাব্য বাধা মোকাবিলায়...

প্যারাকুয়াট নিষিদ্ধের পথে ভারত, জারি হলো খসড়া বিজ্ঞপ্তি

ভারতে বহুল ব্যবহৃত আগাছানাশক প্যারাকুয়াট সম্পূর্ণ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ...

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইরানের...

ইরানের বিরুদ্ধে যুদ্ধ হলে সরাসরি অংশ নেওয়ার হুঁশিয়ারি কাতাইব হিজবুল্লাহর

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হলে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার হুঁশিয়ারি...