Home আন্তর্জাতিক ইমরান খান জীবিত; সরকার দেশ ছাড়তে চাপ দিচ্ছে: পিটিআইয়ের অভিযোগ
আন্তর্জাতিকরাজনীতি

ইমরান খান জীবিত; সরকার দেশ ছাড়তে চাপ দিচ্ছে: পিটিআইয়ের অভিযোগ

Share
Share

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন সব গুজবকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির দাবি, ইমরান খান জীবিত আছেন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাকে একঘরে রেখে সরকারের পক্ষ থেকে দেশ ছাড়ার চাপ প্রয়োগ করা হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআইয়ের সিনেটর খুররম জিশান বলেন, ‘ইমরান খানকে নিঃসঙ্গ কক্ষে আটকে রাখা হয়েছে। পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদের কাউকেই দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। এটি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন।’

গত সপ্তাহের শুরুতে আফগানিস্তানের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দাবি করা হয়, আদালতের আদেশ থাকা সত্ত্বেও এক মাস ধরে পরিবারকে সাক্ষাৎ করতে না দেওয়ার পর ইমরান খানকে কারাগারের ভেতর হত্যা করা হয়েছে। এই গুজব দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি করে।

তবে পিটিআই নেতা খুররম জিশান এএনআইকে বলেন, ‘গত কয়েক দিনে আমরা নিশ্চিত হয়েছি—ইমরান খান জীবিত আছেন এবং ভালো আছেন। তাকে হত্যার গুজব সম্পূর্ণ ভিত্তিহীন।’

পিটিআইয়ের এই সিনেটর অভিযোগ করেন, সরকার ইমরান খানকে দেশ ত্যাগে বাধ্য করার লক্ষ্যে চাপ সৃষ্টি করছে। তার ভাষায়, ‘বর্তমান সরকার চায় ইমরান খান বিদেশে চলে যাক এবং সেখানেই নীরব থাকুক। এর বিনিময়ে তারা কিছু ছাড় দিতে প্রস্তুত। কিন্তু ইমরান খান এমন কোনো সমঝোতা কখনোই মেনে নেবেন না।’

খুররম জিশান আরও দাবি করেন, ইমরান খানের জনপ্রিয়তা বৃদ্ধির আশঙ্কায় সরকার তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। তিনি বলেন, ‘তারা জানে—ইমরান খানের একটি ছবিও লাখো মানুষের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি করতে পারে।’
সূত্র: এএনআই

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে এনসিপি আয়োজিত পদযাত্রা সমাবেশে অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রহনপুর রেলস্টেশন এলাকায় আয়োজিত এ...

বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর শুরু হওয়া বিতর্ক এবার আইনি পর্যায়ে গড়ানোর ইঙ্গিত মিলেছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে...

Related Articles

জুয়ার টাকা জোগাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী

জুয়ার টেবিলের বিপুল অর্থ জোগাতে এক অবিশ্বাস্য ও অভিনব প্রতারণার পথ বেছে...

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ ৫০০ জনের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিবাসন...

ট্রাম্প প্রশাসনের সমর্থন ইংল্যান্ডের দিকে, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের আগে নতুন আলোচনা

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর...

জর্ডান ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের লাগাতার বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে...