Home জাতীয় অপরাধ হবিগঞ্জে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

হবিগঞ্জে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

Share
Share

হবিগঞ্জের আজমিরীগঞ্জে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশ সদস্য, নারী ও পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ জানায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মসজিদের জমি চাষাবাদ নিয়ে আব্দুল হেকিম ও একই গ্রামের হালীম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মুহূর্তেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাঠিসোটা, ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—সজ্জল মিয়া (৩৪), জুয়েল মিয়া (৪৮), জাফর মিয়া (৩৬), ফুলমান মিয়া (৭০), সাকিব মিয়া (৩২), মোছা. রোপ বাহার (৬০), দুলেনা বেগম (৫৫), সানজিদা আক্তার (১৭), মোতালিম মিয়া (৫২), আরব আলী (৬৫), শছতির মিয়া (৬৭), জুহাস মিয়া (২৫), মোফাজ্জল হোসেন (৩৫), আতিকুল মিয়া (২৫), সাইদুর মিয়া (২৬), মোরসালিন (২৭), আব্দুল হালিম (৬০), বাহাদুর মিয়া (১৬), শহিদুল মিয়া (১৯), আব্দুল হেকিম (৬০), নুর হোসেন (৫৫), মুরসালিন (২৫), পলাশ (৩৫), উলদত আলী (৬৬), কাছম মিয়া (৫৫), মিরজান (১৮), তানভীর (২৩), জহিরুল (১৯), ইউসুফ (৩০), সাব্বির মিয়া (১৯), হাফসা বেগম (৫২), মাহফুজ (১৬), লোকমান মিয়া (৭৫), রায়হান (১৬), রফিকুল ইসলাম (৪৫), শাকিব (২৫), রোজ বাহার (৬০) এবং আলমগীর মিয়া (৩৫)।
এদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, জমি বিরোধের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

;