Home জাতীয় আইন-বিচার চিত্রনায়িকা পপিকে পাঠানো হয়েছে আইনি নোটিশ
আইন-বিচারআঞ্চলিকজাতীয়বিনোদন

চিত্রনায়িকা পপিকে পাঠানো হয়েছে আইনি নোটিশ

Share
Share

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি-কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তারেক আহমেদ চৌধুরী আইনি নোটিশ পাঠিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডলের মাধ্যমে খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়।

তারেক আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আমার স্ত্রী সম্পর্কিত আত্মীয় সাদিকা পারভীন পপি বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন। তিনি চাইলে পারিবারিকভাবে আলোচনা করতে পারতেন, অথবা আইনিভাবে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে জনসমক্ষে আমার নামে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দিয়েছেন। এজন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।”

তারেক আহমেদ চৌধুরী আরও জানান, এর আগেও পপি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করায় তিনি থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।

আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল বলেন, তার মক্কেল ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত আছেন। নোটিশে বলা হয়েছে, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়ে তার মক্কেলের কোনো আইনগত স্বার্থ নেই।

নোটিশে উল্লেখ করা হয়েছে, পপি ২১ নভেম্বরের একটি টিভি অনুষ্ঠানে তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তাকে চলাচলে বাধা দিচ্ছেন এবং সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।আইনজীবী বলেন, “পপির এই ধারাবাহিক, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক অভিযোগ তারেক আহমেদ চৌধুরীর পেশাগত ও নৈতিক সুনামকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

নোটিশে পপিকে নির্দেশ দেওয়া হয়েছে:
• অবিলম্বে জনসমক্ষে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান বন্ধ করতে হবে।
• যে চ্যানেলে অভিযোগ সম্প্রচারিত হয়েছে, সেখানে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য।
• ভবিষ্যতে উক্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তারেক আহমেদ চৌধুরীকে সম্পৃক্ত করবেন না।

আইনজীবী আরও জানিয়েছেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে নির্দেশ পালন না করলে পপির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা, মানহানি মামলা এবং ক্ষতিপূরণ দাবিসহ সমস্ত আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে রণক্ষেত্র: চার প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোতে ইরানের ভয়াবহ হামলা

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক ভয়াবহ ও নজিরবিহীন অধ্যায়ের সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাত থেকে প্রতিবেশী চার দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব...

বান্দরবানে দুর্গম পাহাড়ের নিচে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান সদর উপজেলার মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও তাঁর চার বছর বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯...

Related Articles

কূটনীতিককে জড়িয়ে ধরায় জামায়াত আমিরকে ট্রল, দল বলছে ‘হৃদ্যতা’

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে...

হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

বাংলাদেশের বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই...

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ...

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি...