Home আন্তর্জাতিক হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, চারজনের মৃত্যু
আন্তর্জাতিকদুর্ঘটনা

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, চারজনের মৃত্যু

Share
Share

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ২টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে চায়না ডেইলি।

দমকল বিভাগ জানিয়েছে, ওয়াং ফুক কোর্টের কয়েকটি আবাসিক টাওয়ারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরের দিকে স্থাপিত বাঁশের ভারা আগুন ছড়ানোর গতি আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে এখনো বহু মানুষ আটকা থাকতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকের তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকল বিভাগের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত সাতজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন এবং একজন স্থিতিশীল বলে জানা গেছে।

প্রায় দুই হাজার আবাসিক ইউনিট নিয়ে গঠিত আট ব্লকের বিশাল এই হাউজিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করেছে ফায়ার সার্ভিস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁর মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখমের অভিযোগ, এলাকায় আতঙ্ক

নওগাঁর মহাদেবপুরে মাদক-সংক্রান্ত একটি মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৬...

ফিফার পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যানেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিচ্ছে আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে কোচ লিওনেল...

Related Articles

ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের জের: আবারও কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি বিমান হামলার ধারাবাহিকতায় আবারও...

বিশ্বকাপের খেলা দেখার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ...

ভারতে আবারও হানা দিল প্রাণঘাতী করোনা: অন্ধ্রপ্রদেশে ২ জনের মৃত্যু, রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি

বিশ্বজুড়ে দীর্ঘ স্বস্তির পর প্রতিবেশী দেশ ভারতে আবারও নতুন করে হানা দিয়েছে...