Home আন্তর্জাতিক ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

Share
Share

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঘোষিত রায়ে বলা হয়, ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তিনি। এ রায় চূড়ান্ত; তার আর কোনো আপিলের সুযোগ নেই।

৭০ বছর বয়সী বোলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কারাগারে রাখা হয়েছে। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় গৃহবন্দি অবস্থা থেকে গত শনিবার তাকে কারাগারে নেওয়া হয়। রোববারের শুনানিতে আদালতে উপস্থাপিত দলিলে দেখা যায়—তিনি তার গোড়ালিতে লাগানো মনিটর একটি “শোল্ডারিং আয়রন” দিয়ে খোলার চেষ্টা করেছিলেন।

তবে বোলসোনারো দাবি করেছেন, ওষুধের প্রভাবে তিনি শুধু ডিভাইসটি নষ্ট করতে চেয়েছিলেন; পালানোর কোনো পরিকল্পনা তার ছিল না। বোলসোনারোর স্বাস্থ্য অবনতি ঘটছে বলে জানায় তার চিকিৎসক দল। এ অবস্থায় বিচারপতি মোরায়েস নির্দেশ দেন, তাকে পূর্ণ চিকিৎসা সুবিধা দিতে হবে।

গেল সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট তাকে অভ্যুত্থান পরিকল্পনার দায়ে অভিযুক্ত ঘোষণা করে। বিচারপতিরা বলেন, তিনি নির্বাচনে জয়ী লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী জেরাদো আলকমিন এবং বিচারপতি মোরায়েসকে হত্যার পরিকল্পনার বিষয়েও জানতেন। এই মামলারও বিচার তদারকি করেছেন বিচারপতি মোরায়েস।

ঘটনার সময় সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা বোলসোনারোর অভ্যুত্থান পরিকল্পনায় সাড়া দেননি। ফলে ২০২৩ সালের ১ জানুয়ারি নির্বিঘ্নে শপথ নেন লুলা দা সিলভা। তবে এর এক সপ্তাহ পর হাজারো বোলসোনারোর সমর্থক ব্রাসিলিয়ার সরকারি ভবন দখলে নেয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। আদালত মনে করে—দাঙ্গাকারীদের উসকে দিয়েছিলেন বোলসোনারো নিজেই।

রায়ের মাধ্যমে বোলসোনারোকে শুধু দীর্ঘ কারাদণ্ডই দেওয়া হয়নি; সাজা শেষ হওয়ার আট বছর পর পর্যন্ত তিনি কোনো সরকারি পদে প্রার্থী হতে পারেননি। এতে তিনি ২০৬০ সাল পর্যন্ত কার্যত রাজনীতি থেকে দূরে থাকবেন। সাবেক প্রেসিডেন্ট দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতেই এই বিচার করা হয়েছে। তিনি রায়কে “উইচ হান্ট” বলে অভিহিত করেছেন।

বিচারপতি মোরায়েস জানান, বোলসোনারোর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত ও দোষী সাব্যস্ত অন্য ব্যক্তিদেরও দণ্ড ভোগ করতে হবে। তাদের মধ্যে রয়েছেন—সাবেক নিরাপত্তামন্ত্রী অগুস্তো হেলেনো, সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল পাওলো সেরজিও নোগুয়েইরা দে অলিভেইরা। এই রায়ের পর ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৬৫ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যার বিচার শুরু

আফ্রিকার কিংবদন্তি নেতা এবং কঙ্গোর প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার নৃশংস হত্যাকাণ্ডের দীর্ঘ ৬৫ বছর পর ন্যায়বিচারের পথ প্রশস্ত হলো। বেলজিয়ামের একটি আদালত...

লারিজানি হত্যা : ইসরায়েলের শতাধিক সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে । ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক...

Related Articles

‘সমঝোতায়’ হরমুজ প্রণালি দিয়ে যেভাবে জাহাজ চলাচল শুরু

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও সংঘাতের আবহের মধ্যেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে...

আমেরিকার জাহাজ কূটনীতি বিশ্বমঞ্চে ব্যর্থতার মুখে

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও কূটনীতির ঐতিহ্যবাহী প্রদর্শন আজ তেমন কার্যকর প্রমাণিত হচ্ছে না।...

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল নেতানিয়াহু

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা...

আল-আকসায় ঈদের নামাজ আদায়ে ইসরায়েলি বাধা, গাজায় ধ্বংসস্তূপে ঈদ পালন

এক অসহনীয় বিষণ্ণতা আর ধর্মীয় আবেগের সংমিশ্রণে পবিত্র ঈদুল ফিতর পালন করছে...