Home জাতীয় অপরাধ সন্দ্বীপে ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সন্দ্বীপে ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেফতার

Share
Share

চট্টগ্রামের সন্দ্বীপে একটি ইটভাটায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত চারজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার গুপ্তছড়া ঘাট এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে মৌসুমী কাজের জন্য কয়েকজন শ্রমিক ওই ইটভাটায় আসেন। তাদের মধ্যেই ছিলেন ভুক্তভোগী নারী শ্রমিক এবং অভিযুক্ত চারজন। রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে ইটভাটার সর্দারসহ চারজন নারী শ্রমিকটিকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় ।

ঘটনার পর অভিযুক্তদের মধ্যে দুজন পালিয়ে যায়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরী জানান, “পাওনা টাকা দেওয়ার কথা বলে শ্রমিক সর্দার ওই নারীকে ডেকে আনে। পরে চারজন মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।”

ফরেনসিক রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।...

টেইলর সুইফটের চেয়েও নিজেকে জনপ্রিয় দাবি ট্রাম্পের: বললেন, ‘টিকটকে আমিই এক নম্বর’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর স্বভাবসুলভ ও চমকপ্রদ মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে এসেছেন। এবার তিনি নিজেকে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে (TikTok)...

Related Articles

শাহজালাল (রহ.) মাজারে পাওয়া গেল ৫ বস্তা টাকা

কঠোর নিরাপত্তার মধ্যে সিলেটে হযরত শাহজালাল (রহ.)–এর মাজারের জেলা প্রশাসনের সিলগালা করা...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার...

খুলনায় কিশোরীর বস্তাবন্দী মরদেহ: মেয়েকে হত্যার দায় স্বীকার মায়ের, বাবা পলাতক

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায়...

চার বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি: ‘রাষ্ট্র কি আমার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে?’

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন...