Home জাতীয় অপরাধ টেকনাফে যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

টেকনাফে যৌথ অভিযানে এক লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

Share
Share

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার ও একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে এ অভিযান পরিচালিত হয়।আটক ব্যক্তির নাম হোসেন আহমদ; তিনি উত্তর লম্বরি এলাকার নুর আহম্মদের ছেলে। অভিযানের সময় আরও দুই পাচারকারী নৌযানসহ গভীর সমুদ্রে পালিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে সমুদ্রপথে মাদকের একটি বড় চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নেয়।

কিছুক্ষণ পর একটি নৌযান সৈকতের কাছাকাছি এলে পাচারকারীরা পানিতে নেমে ইয়াবা হস্তান্তর করতে থাকে। সে সময় যৌথ বাহিনী ঘেরাও করে এক লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়। পালিয়ে যাওয়া দুই পাচারকারীর পরিচয় শনাক্তে অভিযান চলছে। বিজিবি জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে টেকনাফ উপকূলীয় এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশ-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর-এর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস...

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের...

Related Articles

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ...

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...