Home জাতীয় অপরাধ সাকিব আল হাসানকে দুদকে তলব
অপরাধআইন-বিচারজাতীয়

সাকিব আল হাসানকে দুদকে তলব

Share
Share

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাৎ–এর অভিযোগে জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। আগামী বুধবার ২৬ নভেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের পরিচালক আক্তার হোসেন। দুদক সূত্র জানায়, সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে রয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই তাকে তলব করা হয়েছে। এদিকে, শেয়ারবাজার ও অবৈধ সম্পদ–সংক্রান্ত আরও বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্তও সমানতালে চালাচ্ছে দুদক।

প্রসঙ্গত,২০২৪ সালের সেপ্টেম্বরে স্বর্ণ-হীরা চোরাচালান ও বিদেশে অর্থপাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। তার বিরুদ্ধে দুদক ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক মামলা করে।

দুদক জানায়, আগারওয়ালার সম্পদের পরিধি দেশের বাইরে পর্যন্ত বিস্তৃত—কলকাতা ও অস্ট্রেলিয়ায় জুয়েলারি শোরুমসহ অঢেল সম্পদের তথ্য তদন্তে এসেছে। এসব সম্পদের নথি সংগ্রহে ভূমি অফিসসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি।

একই দিন শেখ রেহেনার স্বামী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধেও মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৮ কোটি ৬৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি।দুদক বলছে, চলমান এসব মামলার মাধ্যমে আর্থিক অপরাধ, শেয়ারবাজার কারসাজি এবং অবৈধ সম্পদ গঠন—সবকিছুর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় চারজন পেশাদার শিকারিকে আটক করেছে বন বিভাগ, যার মধ্যে অন্যতম তালিকাভুক্ত শিকারি ফরিদ...

সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা কয়েক হাজার জেলে ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসতে...

Related Articles

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...