Home জাতীয় অপরাধ কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কানের দুলের জন্য প্রাণ গেল শিশু হাফসার

Share
Share

পাবনা পৌরসদরের শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় নয় বছরের শিশু হাফসার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে নানাবাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ পাওয়া যায়। নিহত হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে সে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে হাফসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা খোঁজাখুঁজি করে এবং মাইকিংও করেন। পরে নানাবাড়ির পাশের বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, জায়গাটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাস্থল হিসেবে পরিচিত।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বছরের পর বছর শূন্য গুরুত্বপূর্ণ পদ, শিক্ষকসংকটে ধুঁকছে মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরের মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীসংকট চলছে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং...

পীরগঞ্জে স্বপ্নপূরণ কোচিং সেন্টারের এসএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি (বিএমটি) ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় স্বপ্নপূরণ কোচিং সেন্টার। রোববার পীরগঞ্জের...

Related Articles

সারা দেশের জন্য আসছে দুঃ’সংবাদ

চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...

সিলেট–জাফলং রেললাইন চালুর উদ্যোগ, সম্ভাব্যতা যাচাই হবে এ মাসেই

সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে...

নেছারাবাদে টিকটকার স্ত্রীর পরকীয়ার জেরে যুবকের আত্মহত্যা: ভিডিও কলে থাকা অবস্থায় গলায় ফাঁস

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজছাত্রের সঙ্গে টিকটকার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে সজল...