Home জাতীয় অপরাধ দাদনের টাকা না দেওয়ায় জেলেকে হত্যার অভিযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দাদনের টাকা না দেওয়ায় জেলেকে হত্যার অভিযোগ

Share
Share

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দাদনের টাকা পরিশোধ না করায় এক জেলেকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মিজানুর রহমান (৪৫)। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন স্থানীয় মাঝি খালেক শেখ ও তার ছেলে মহারাজ শেখ। ঘটনার পর থেকেই দুজনেই পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মিজানুর রহমান সাগরে মাছ ধরার উদ্দেশ্যে মাঝি খালেক শেখের কাছ থেকে ৫ হাজার টাকা দাদন নেন। তবে অসুস্থতার কারণে তিনি মাছ ধরতে যেতে পারেননি, ফলে ধার করা টাকা পরিশোধও সম্ভব হয়নি। এ নিয়ে খালেক শেখ একাধিকবার টাকা ফেরত চেয়েছিলেন বলে এলাকাবাসীর দাবি। কিন্তু মিজানুরের আর্থিক সংকটের কারণে তিনি অর্থ ফেরত দিতে পারেননি।

বুধবার দুপুরে দাদিশাশুড়ির মৃত্যুসংবাদে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে মাঝি খালেক শেখ ও তার ছেলে মহারাজ তাকে আটক করে নিজেদের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সন্ধ্যার দিকে খালেক শেখ স্থানীয় পুলিশকে ফোন করে জানান,“মিজানুর আমার ঘরে বিষপান করে মারা গেছেন।”

কিন্তু নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করে বলেন,“আমার স্বামীকে ধরে নিয়ে গিয়ে মারধর করে হত্যা করেছে খালেক ও তার ছেলে মহারাজ। পরে তারা নাটক সাজিয়েছে যে, আমার স্বামী বিষ খেয়েছে।”

তিনি আরও বলেন, তার স্বামী শান্ত স্বভাবের মানুষ ছিলেন, কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। সামান্য ৫ হাজার টাকার জন্য এমন নির্মম হত্যাকাণ্ড ঘটবে, তা কল্পনাও করতে পারেননি।স্থানীয় বাসিন্দারাও ঘটনার পর খালেকের বাড়িতে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন। ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানুর রহমানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি বলেন,“মৃতদেহটি বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” পুলিশ আরও জানায়, অভিযুক্ত খালেক শেখ ও তার ছেলে মহারাজ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah বলেছেন, দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বের করে দেওয়ার কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি জানান, এবার “খুঁজে...

গেরুয়া বাহিনীকে ঠেকাতে হলে ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে; নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছে চলে এসেছে। মুসলমানদের এখন অত্যন্ত সজাগ থাকতে হবে। আমাদের ঈমানি...

Related Articles

পুলিশ সপ্তাহে বিপিএম-পিপিএম পদক প্রদান স্থগিত

পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান...

ওসমানীনগরে আল ইসলাহ’র কর্মী সম্মেলন সম্পন্ন

ইসলামের শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে সুন্দরভাবে তোলে ধরার মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা...

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর...

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে)...