Home আন্তর্জাতিক পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত অন্তত ৩৭
আন্তর্জাতিকদুর্ঘটনা

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত অন্তত ৩৭

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোরে দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের ওকোনা জেলায় যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বাসটি প্যান আমেরিকানা সুর মহাসড়ক দিয়ে চলছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রায় কয়েকশ মিটার গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩৬ জন; পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন,“বাসটির প্রথমে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান।”

তিনি আরও জানান, আহতদের মধ্যে অন্তত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ওপোর্তো জানান, রাস্তার বক্রতা ও অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। প্রাথমিক প্রতিবেদনে হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি বুধবার ভোরে ওকোনা জেলার একটি পাহাড়ি সড়কে ঘটে।

প্রথমে পুলিশের পক্ষ থেকে ১৬ জনের মৃত্যুর খবর জানানো হলেও পরবর্তীতে উদ্ধার তৎপরতা শেষ হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৭ জনে। ঘটনার পরপরই দমকলকর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, খাদে পড়ে থাকা বাসটির অংশবিশেষ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে।

পেরুতে সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের জাতীয় সমস্যা। দেশটির দুর্গম পাহাড়ি সড়ক, অতিরিক্ত গতি এবং রক্ষণাবেক্ষণের অভাবকে এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করে আসছেন বিশেষজ্ঞরা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর শতাধিক মানুষ দেশটির দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোতে প্রাণ হারান।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...