Home আন্তর্জাতিক ইকুয়েডরের কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা: নিহত ৩১ বন্দি
আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা: নিহত ৩১ বন্দি

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের মাচালা শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) দিনভর চলা এই সহিংসতার খবর সোমবার (১০ নভেম্বর) নিশ্চিত করেছে দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই (SNAI)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এসএনএআই এক বিবৃতিতে জানায়, গুয়াকিল শহরের দক্ষিণে অবস্থিত মাচালা বন্দরের কারাগারে সংঘটিত দাঙ্গায় ২৭ জন বন্দি শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে মারা যান, এছাড়া একই কারাগারে আলাদা ঘটনায় আরও চারজন বন্দি নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন সর্বোচ্চ নিরাপত্তা সুবিধার আওতায় বন্দিদের স্থানান্তর পরিকল্পনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। বন্দিদের একাংশ স্থানান্তরের বিরোধিতা করলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়, যা দ্রুত সহিংস দাঙ্গায় রূপ নেয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানায়, কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ ও সাহায্যের জন্য চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে কারাগারের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কারাগারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের কারাগারগুলোতে একের পর এক মারাত্মক দাঙ্গার ঘটনা ঘটছে। চলতি বছরের সেপ্টেম্বরে একই কারাগারে দলবদ্ধ সংঘর্ষে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছিলেন। এর কয়েকদিন পর কলম্বিয়া সীমান্তবর্তী এসমেরালডাস শহরের আরেকটি কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন বন্দি প্রাণ হারান।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জানিয়েছে, কারাগারগুলোতে চলমান সহিংসতার মূল কারণ হলো- প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর আধিপত্য বিস্তারের লড়াই। সরকার ইতিমধ্যে ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...