Home জাতীয় দশম গ্রেড দাবিতে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি
জাতীয়শিক্ষা

দশম গ্রেড দাবিতে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Share
Share

দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। শনিবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের হামলার প্রতিবাদে সহকারী শিক্ষকরা মোমবাতি প্রজ্জ্বলন করেন। তারা অভিযোগ করেন, আগের দিনের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলায় অন্তত দেড় শতাধিক শিক্ষক আহত হয়েছেন। আহতদের সুচিকিৎসা ও আটককৃতদের মুক্তির দাবি করেন তারা।

একই সঙ্গে শিক্ষকরা জানান, সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ না এলে রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু হবে। তাদের দাবি— দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। সংগঠনগুলো হলো— বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও এ আন্দোলনে যোগ দিয়েছেন।

শিক্ষক নেতারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মূলভিত্তি হিসেবে সহকারী শিক্ষকরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হলেও সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন, যা অন্যায় ও অযৌক্তিক।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত আছেন প্রায় তিন লাখ ৮৪ হাজার শিক্ষক। এর মধ্যে সহকারী শিক্ষকদের সংখ্যা সবচেয়ে বেশি। শিক্ষক নেতাদের দাবি, সরকারের উচিত দ্রুত তাদের ন্যায্য দাবি মেনে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তারা বলেন, “আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই, কিন্তু আমাদের সম্মান ও অধিকার নিশ্চিত না হলে তা সম্ভব নয়।”
অবস্থান কর্মসূচি চলাকালীন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, বিভাগীয় শহরগুলোসহ জেলা ও উপজেলা পর্যায়ে হাজার হাজার শিক্ষক অংশ নিচ্ছেন। তাদের হাতে দেখা গেছে নানা দাবিদাওয়া সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের কাছে স্মারকলিপি পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করবেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০ ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ, আটক ১

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গায় ৮৫০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ টিপু সুলতান (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার...

টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পালকি বাস, আহত ৪

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার...

Related Articles

চার বছরে পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯২ কোটি টাকা

চালুর চার বছর পূর্তির আগেই টোল আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা...

‘১ টাকার দুর্নীতির প্রমাণ পেলে সংসদ সদস্য পদ ছাড়ব’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য...

৩০০ শিশুর মৃত্যুতেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন: শফিকুল ইসলাম মাসুদ

প্রস্তাবিত জাতীয় বাজেটের সাফল্য কেবল সংসদ সদস্যদের টেবিল চাপড়ানোর ওপর নির্ভর করে...

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বর্ডার সিকিউরিটি ফোর্সের...