Home জাতীয় অপরাধ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণ

Share
Share

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে অপহরণের ১৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সোহেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।রোববার (২ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সোহেল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর চরপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।

ধুনট থানার তদন্ত কর্মকর্তা এসআই মোখলেছুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়। তিনি বলেন,“আদালতের আদেশে ভিকটিমকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার এক কিশোরী (১৪) ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সোহেল। কিন্তু সোহেলের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সোহেলের পরিবারকে জানানো হয়। এতে ওই ছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে উঠে সোহেল।  গত ১২ অক্টোবর বিকেল ৪টার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার সময় মন্দিরের সামনে রাস্তায় পৌঁছালে সোহেল ও তার সহযোগীরা ছাত্রীটিকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপহরণের পর থেকেই ধুনট থানা পুলিশ অভিযানে নামে। বিভিন্ন সূত্রে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত প্রযুক্তির সহায়তায় গাজীপুরের কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অপহৃত স্কুলছাত্রীকে শনাক্ত করা সম্ভব হয়। এসআই মোখলেছুর রহমান বলেন,“সোহেল দীর্ঘদিন ধরে গাজীপুরে অবস্থান করছিল। উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তদন্তের স্বার্থে আরও কিছু তথ্য প্রকাশ করা যাচ্ছে না।”

রবিবার দুপুরে উদ্ধারকৃত স্কুলছাত্রীকে আদালতে হাজির করা হলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়। অপরদিকে, সোহেলকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে নারী ও কিশোরীদের ওপর সহিংসতা এবং অপহরণের ঘটনা বেড়েই চলেছে। সমাজবিজ্ঞানীরা বলছেন- নারীর প্রতি অসম্মান, সামাজিক নৈতিকতার অভাব ও অপরাধীদের দণ্ডহীনতা এই প্রবণতাকে বাড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ...

ডিমের বাজারে স্বস্তি, কমেছে দাম

রাজবাড়ীতে গত এক সপ্তাহে ডিমের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সপ্তাহের শুরুতে প্রতি ডজন ডিম ১৪৪ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১২০ টাকায় নেমে এসেছে।...

Related Articles

ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির করুণ মৃত্যু: সিলেট থেকে মানবপাচারকারী গ্রেপ্তার

ভাগ্যের চাকা ঘোরানোর আশায় মানবপাচারকারী চক্রের লোভনীয় প্রলোভনে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা...

মুরাদনগরে আড়াই কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....