Home জাতীয় অপরাধ ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের আমৃত্যু কারাদণ্ড
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

ফরিদপুরে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনের আমৃত্যু কারাদণ্ড

Share
Share

ফরিদপুরে তরুণীকে ধর্ষণ ও হত্যার দায়ে চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী (৩৭), কামরুল মৃধা (৩৭), আলী ব্যাপারী (৪২) ও বক্কার ব্যাপারী (৬৭)। তাদের মধ্যে মূল আসামি জাহাঙ্গীর ব্যাপারী পলাতক রয়েছেন। এ ছাড়া মামলার আলামত নষ্ট করার অভিযোগে মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর রাত ১টার দিকে সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর এলাকায় জাহাঙ্গীর ব্যাপারী কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বোনের অসুস্থতার অজুহাতে দরজা খুলতে বললে তরুণী দরজা খোলেন। এরপর আসামিরা দলবদ্ধভাবে ধর্ষণ করে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং ঘটনাটি আড়াল করতে কবর দিয়ে রাখে। পরে ভুক্তভোগীর মায়ের সন্দেহ হলে তিনি থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, “এক নারীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার।...

গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান

একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক | ব্যবসায়ী থেকে চিকিৎসক কেউ নিরাপদ নন...

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...

;