Home আঞ্চলিক ফরিদপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফরিদপুরে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

Share
Share

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাপের কামড়ে শুভ দাস (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শুভ দাস ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ গ্রামের বাসিন্দা জয়ন্ত দাসের ছেলে। তিনি সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে শুভ দাস স্থানীয় আব্দুল্লাবাদ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘ চিকিৎসার পর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শুভ দাস মারা যান। নিহতের প্রতিবেশী ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাতুব্বর বলেন, “সাপের কামড়ে শুভ দাসের মৃত্যু হয়েছে। আমরা তাকে রাতেই হাসপাতালে পাঠিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

চিকিৎসকরা জানান, সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় সাপদংশনের পর শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। তাকে হাসপাতালে আনার আগেই অবস্থার অবনতি ঘটে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভাঙ্গা ও আশপাশের এলাকায় সাপের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে সন্ধ্যার পর গ্রামের কাঁচা রাস্তা ও ধানক্ষেতের পাশে হাঁটাচলার সময় সাপের কামড়ের ঝুঁকি থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষার মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে...

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতে আমির

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে...

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...