Home আন্তর্জাতিক সাইয়ারার’ পর এবার হরর কমেডি সিনেমায় অনীত
আন্তর্জাতিকবিনোদন

সাইয়ারার’ পর এবার হরর কমেডি সিনেমায় অনীত

Share
Share

চলতি বছরের সুপারহিট ছবি ‘সাইয়ারা’ দিয়ে দর্শকের নজর কাড়ার পর অনীত এবার হরর কমেডির পথে পা রাখছেন। তিনি যোগ দিচ্ছেন ‘ম্যাডক হরর কমেডি ইউনিভার্স’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে, যার নামকরণ করা হয়েছে ‘শক্তিশালিনী’।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা অনীতকে স্বাগত জানান। তিনি লিখেছেন,”তোমাকে স্বাগত জানাই ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সে। পাঞ্জাবের মেয়ে হিসেবে তোমার এই সাফল্যে আমরা গর্বিত। একে একে সব স্বপ্নপূরণ হোক তোমার। শক্তিশালিনীতে তোমাকে দেখার জন্য মুখিয়ে আছি।”

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ছবিতে কিয়ারা আদভানি অভিনয় করবেন। তবে সন্তান জন্মের পর তার বিরতির কারণে প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে অনীতকে নেওয়া হয়েছে। ছবিটির মুক্তি নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ডিসেম্বর, বড়দিনে।

রেবতী পরিচালিত ‘সালাম ভেঙ্কি’ দিয়ে অনীত অভিনয়জীবন শুরু করেন। তবে আন্তর্জাতিক ও দেশীয় জনপ্রিয়তা পান চলতি বছরের ‘সাইয়ারা’ থেকে। আহান পাণ্ডের বিপরীতে রোমান্টিক-মিউজিক্যাল ঘরানার এই ছবি বিশ্বব্যাপী প্রায় ৫৭০ কোটি রুপি আয় করেছে, যা অনীতকে বলিউডের অন্যতম আলোচিত মুখে পরিণত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে তিনটি...

জেনে নিন ধনে পাতা নিয়মিত খাওয়ার উপকারিতা

  ধনেপাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে বহুল ব্যবহৃত একটি ভেষজ। এতে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় পরিমিত পরিমাণে খেলে নানা স্বাস্থ্য উপকারিতা...

Related Articles

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার

  কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার...

উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্র ও এরবিলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্থগিতের খবরের মধ্যেই উত্তর ইরাকের কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলে ভয়াবহ ড্রোন...

ভারতে ভাঙা হাড়ের চিকিৎসা করাতে গিয়ে হৃদযন্ত্রে অস্ত্রোপচার, হাসপাতালে নারীর মৃত্যু

ভারতে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ গাফিলতি ও বাণিজ্যিকীকরণের এক চরম দৃষ্টান্ত সামনে এসেছে।...

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...