Home আন্তর্জাতিক আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল
আন্তর্জাতিক

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করলো ইসরায়েল

Share
Share

গাজায় আরও ৩০ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মঙ্গলবার ইসরায়েলকে ফেরত দেওয়া দুই ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে বুধবার ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
গাজার প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ১৯৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল।

গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা প্রস্তাব দেন, যাতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষ সম্মতি জানায়।

সেই চুক্তি অনুযায়ী, হামাস জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং মৃতদের দেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল তার কারাগারে আটক বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে এবং নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফিরিয়ে দেবে।

প্রস্তাবের একটি ধারা অনুযায়ী, প্রতি মৃত জিম্মির দেহের বিনিময়ে ১৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।
এর জবাবে ৮ অক্টোবর থেকে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দুই বছর ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। হামাস জানায়, তাদের কাছে থাকা ৪৮ জন ইসরায়েলি জিম্মির মধ্যে ২০ জন জীবিত, বাকিরা মৃত। যুদ্ধবিরতির তৃতীয় দিন (১৩ অক্টোবর) জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হয়, পরে ধাপে ধাপে মৃতদের দেহও ফেরত দেওয়া হচ্ছে।
সূত্র: এএফপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

মোজতবা খামেনি পারমাণবিক অস্ত্র তৈরিতে বাবার চেয়েও বেশি আগ্রহী: মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রয়াত বাবা আয়াতুল্লাহ আলী...

কলকাতায় মুসলিম বিক্ষোভকারীকে ‘হে মোল্লা’ লিখে পাঠানো হলো শূকরের মাংস!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ও রাজাবাজার সংলগ্ন এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি)...

ভূমিকম্পে কাঁপলো ইরান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৪.৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে।...

হোয়াইট হাউসের ডিনারে সমকামীদের তীব্র কটাক্ষ ট্রাম্পের

প্রথাগত মেজাজ বজায় রেখে আবারও তীব্র বিতর্কের জন্ম দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে...