Home জাতীয় অপরাধ সিরাজগঞ্জে নেশাগ্রস্ত নাতির হাতে দাদির মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সিরাজগঞ্জে নেশাগ্রস্ত নাতির হাতে দাদির মৃত্যু

Share
Share

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে তার নাতি গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার চকবরু ভেংড়ী গ্রামে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম সন্দেশ বেওয়া (৮৫)। তিনি ওই গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী। পুলিশ ঘটনার পরপরই তার নাতি সজীব আলীকে আটক করেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, “বুধবার গভীর রাতে সন্দেশ বেওয়ার ঘর থেকে হঠাৎ চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। সবাই ছুটে গিয়ে দেখেন, বৃদ্ধা মাটিতে পড়ে আছেন এবং তার গলা কাটা।”

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সলঙ্গা থানার একটি টিম রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই উপস্থিত সজীব আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় দাদিকে হত্যা করেছে সজীব। তিনি আরও জানান, “অভিযুক্ত সজীবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

স্থানীয়দের মতে, সজীব মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। সম্প্রতি তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাইভা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জনকারী বাদ, শিক্ষক হলেন চতুর্থজন

সাজিদ হোসেন | রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়ম ও ফলাফল জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। ভাইভা বোর্ডের সুপারিশ করা দ্বিতীয় স্থানে...

বাংলাদেশের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বার্তায় এ...

Related Articles

ঘুমন্ত ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হত্যার পর ট্রেনের নিচে...

দুই আসিফের আক্রোশের শিকার বাংলাদেশের ক্রিকেট

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গন এক চরম...

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী...

ময়মনসিংহে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পথ হারানো এক নারীকে সাহায্যের কথা বলে অপহরণের পর...