Home আন্তর্জাতিক ‘পাকিস্তানের রাতের ঘুম হারাম করেছে আইএনএস বিক্রান্ত’: নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক

‘পাকিস্তানের রাতের ঘুম হারাম করেছে আইএনএস বিক্রান্ত’: নরেন্দ্র মোদি

Share
Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরও দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উৎসব পালন করেছেন। সোমবার (২১ অক্টোবর) তিনি গোয়া ও কর্নাটক উপকূলের করওয়ারে অবস্থানরত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে সৈনিকদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন।

আরব সাগরের ঢেউ আর যুদ্ধজাহাজের বিশাল কাঠামো ঘিরে আলোর ঝলকানিতে উৎসবমুখর এই আয়োজনে প্রধানমন্ত্রী দেশপ্রেম ও সামরিক শক্তির প্রতীকী বার্তা দেন।

নৌসদস্যদের উদ্দেশে মোদি বলেন,“আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ‘বিক্রান্ত’ নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি নামই এত শক্তিশালী হয়, তাহলে এর সামরিক ক্ষমতা কল্পনা করুন!”

তিনি আরও বলেন,“আইএনএস বিক্রান্ত শুধু একটি যুদ্ধজাহাজ নয়; এটি আধুনিক ভারতের উদ্ভাবন, শ্রম ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এটি আত্মনির্ভর ভারতের প্রতীক।”

মোদি স্মরণ করান সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’, যা গত মে মাসে কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত হয়। তিনি বলেন, “ভারতের নৌবাহিনীর শক্তি, বিমানবাহিনীর দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্বের সমন্বয়ে পাকিস্তানকে কয়েক দিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল।”

দীপাবলির উৎসবে সৈনিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের ত্যাগ আর শৌর্যই ভারতের নিরাপত্তার ভিত্তি। দেশের প্রতিটি মানুষ আপনাদের জন্য গর্বিত।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত দেশটির অঙ্গরাজ্য পর্যায়ের কোনো জনপ্রতিনিধিত্বমূলক পদে ১০ জনের কম ফিলিস্তিনি বংশোদ্ভূত...

আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় পরিবর্তন এনেছে। নতুন বিধিমালা অনুযায়ী, প্রার্থী হওয়ার যোগ্যতা পূরণ করলে যে কেউ স্থানীয় নির্বাচনে...

Related Articles

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...