Home আন্তর্জাতিক ভারতে নারীদের নামাজের স্থান ‘গোমূত্র দিয়ে শুদ্ধ’ করলেন বিজেপির সাংসদ!
আন্তর্জাতিক

ভারতে নারীদের নামাজের স্থান ‘গোমূত্র দিয়ে শুদ্ধ’ করলেন বিজেপির সাংসদ!

Share
Share

ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে ঐতিহাসিক শনিওয়ার ওয়াড়া প্রাঙ্গণে কয়েকজন মুসলিম নারী নামাজ আদায় করার পর, সেই স্থান ‘গোমূত্র দিয়ে পবিত্র’ করার ঘটনায় রাজনৈতিক ও সামাজিক বিতর্ক শুরু হয়েছে।

ঘটনায় নেতৃত্ব দেন বিজেপি সাংসদ মেধা কুলকার্নি, বিজেপি ঘনিষ্ঠ একটি হিন্দু সংগঠনের সদস্যদের নিয়ে কুলকার্নি শনিবার ঐ স্থানে ‘শুদ্ধিকরণ অনুষ্ঠান’ আয়োজন করেন। অনুষ্ঠানে গোমূত্র ছিটানো ও শিব বন্দনার আয়োজন করা হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

মেধা কুলকার্নি বলেন, “শনিওয়ার ওয়াড়া কোনো নামাজের স্থান নয়। এটি মারাঠা সাম্রাজ্যের ঐতিহ্যের প্রতীক। নামাজ আদায় করা ছিল অবমাননাকর কাজ।”তিনি আরও দাবি করেন, “আমরা স্থানটি শুদ্ধ করেছি এবং প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি।”

তবে বিরোধী দলগুলো তার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।এনসিপি নেতা রূপালি পাতিল থম্ব্রে বলেন, “এটি সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। পুলিশকে তার বিরুদ্ধে মামলা করতে হবে।” এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান বলেন, “বিজেপি ভারতের ধর্মনিরপেক্ষতা ধ্বংস করছে।”

এদিকে, ভারতের প্রত্নতত্ত্ব অধিদপ্তর (এএসআই) অভিযোগ করেছে, ঐ দুর্গে নামাজ পড়া অজ্ঞাতপরিচয় কয়েকজন নারীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বর্তমানে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২ ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করে ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান সাওয়ে

অ্যাথলেটিকস বিশ্ব আজ এক নতুন যুগের সূচনা দেখল। যা এতদিন মানব সক্ষমতার বাইরে বলে ধারণা করা হতো, সেই ‘২ ঘণ্টার দেওয়াল’ ভেঙে চুরমার...

যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলেছে খণ্ডিত দেহাবশেষ

গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ উদ্ধারের পর, আজ সোমবার একই এলাকা থেকে মানুষের...

Related Articles

শ্রীলঙ্কায় নজিরবিহীন মাদক কেলেঙ্কারি: ১১০ কেজি গাঁজাসহ ২২ ভিক্ষু গ্রেপ্তার

শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো মাদক পাচারের অভিযোগে একসাথে ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে...

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন সংঘর্ষ: ৪ জনের মৃত্যু, আহত ৩৮

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন।...

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী মুম্বাইয়ের পাইধুনি এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য...

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর মৃত্যু

প্রচণ্ড কুয়াশা আর প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী...