Home জাতীয় অপরাধ বগুড়ায় মা-ছেলেকে নির্মমভাবে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় মা-ছেলেকে নির্মমভাবে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য 

Share
Share

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নেশার টাকার জন্য মোটরসাইকেল চুরি করতে গিয়ে নিজ মামাতো বোন ও ভাগনেকে নির্মমভাবে হত্যা করে জিসান ও তার সহযোগীরা। তিন আসামিকে গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ওই রাতে প্রবাসীর স্ত্রী রাণী বেগম (৪০) ও তার ছেলে ইমরান হোসেনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, হত্যার পর ইমরানের মোটরসাইকেল ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাণী বেগমের মা শিবগঞ্জ থানায় মামলা করেন, যেখানে প্রধান আসামি হিসেবে নাম আসে রাণী বেগমের ফুফাত ভাই জিসানের। পুলিশের তদন্তে উঠে আসে জয়পুরহাটের কালাই উপজেলার তিন যুবকের নাম—জিসান, মাহী ইসলাম ও মো. সৈকত। তারা হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল।

১৫ অক্টোবর রাতে ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মাহী ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেতের ডুমনি বাজার থেকে গ্রেফতার করা হয় জিসান ও সৈকতকে।

তিনজনের বাড়িই জয়পুরহাট জেলার কালাই উপজেলায়। গ্রেফতারের পর আদালতের নির্দেশে তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে তারা জানায়, নেশার কারণে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। ধার করা টাকার চাপ থেকে মুক্তি পেতে তারা মোটরসাইকেল ও স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করে।

বগুড়ার এএসপি আতোয়ার রহমান বলেন, “জিসান নিজের মামাতো বোন রাণী বেগমের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। উদ্দেশ্য ছিল ভাগনে ইমরানের মোটরসাইকেলটি কৌশলে নিয়ে আসা। কিন্তু ইমরান বিষয়টি টের পেয়ে গেলে তারা তাকে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। ”

তিনি আরও বলেন, “ছেলেকে বাঁচাতে রাণী বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে হত্যা করে তারা। এরপর মোটরসাইকেল ও কিছু গহনা নিয়ে পালিয়ে যায়।”

পুলিশ জানায়, পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁ সদর এলাকা থেকে লুট হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত, এবং আর্থিক সংকট ও মাদকাসক্তিই ছিল এর মূল কারণ। নিহত রাণী বেগমের মা বলেন,“আমি ভাবতেও পারিনি আমার মেয়ের ফুফাত ভাই এমন কাজ করতে পারে। এখন আমার মেয়ে আর নাতি দুজনেই চলে গেল।”

বগুড়ার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ তদন্ত টিম কাজ করছে। আদালতে জবানবন্দি রেকর্ডের পর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।মা-ছেলেকে হত্যার এক মাস পর পুলিশি তদন্তে এই ঘটনার জট খুলেছে। নেশার অভ্যাস যে কেবল একজন ব্যক্তির জীবন নয়, গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে—বগুড়ার এই হত্যাকাণ্ড যেন তারই মর্মন্তুদ স্মারক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে নাএমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির একটি...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে...

Related Articles

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত: বিদায়ী হাইকমিশনার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে...

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা...

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে...

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত...