Home আন্তর্জাতিক শিশুদের ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ
আন্তর্জাতিকজাতীয়

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত দেবনাথ

Share
Share

বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) শিশু অধিকার ও সামাজিক উন্নয়নে অবদানের জন্য আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫-এ মনোনীত হয়েছেন । বিশ্বের শিশুদের মধ্যে অসাধারণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দেওয়া এই পুরস্কারকে অনেকেই শিশুদের ‘নোবেল পুরস্কার’ বলে থাকেন।

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাস করে, বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে শিশু অধিকার, শিক্ষা, জলবায়ু ও মানবিক সেবায় কাজ করা শিশুদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করে।

গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার রক্ষায় কাজ করছেন সুদীপ্ত। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা রোধে অনলাইন ও মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন। তার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং বহু পরিবার শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে।

এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, অনলাইন ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকার ও অনলাইন নিরাপত্তা সম্পর্কিত বার্তা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি গ্রামীণ এলাকায় শিশুদের নিয়ে কর্মশালা আয়োজন করছেন, যেখানে শিশু সুরক্ষা, মানসিক সুস্থতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রমে জোর দেওয়া হচ্ছে।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই—যাতে দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হয়।”

কিডসরাইটস ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। পূর্বে পাকিস্তানের মালালা ইউসুফজাই, ভারতের নিকিল তিওয়ারি ও দক্ষিণ আফ্রিকার মিকাইল সাদিকের মতো শিশুরাও এই পুরস্কার পেয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;