Home আন্তর্জাতিক সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস: ট্রাম্প
আন্তর্জাতিক

সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস: ট্রাম্প

Share
Share

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) হামাসের কাছে আটক ইসরায়েলি জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, “সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ অবস্থায় আছেন। কোথায় আছেন, সেটা খুব অল্প মানুষই জানে। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ২৮টি মরদেহও পাঠানো হবে।”

তিনি আরও জানান, “আমি ইসরায়েলে যাব এবং নেসেটে (ইসরায়েলি সংসদে) বক্তব্য দেব। পরে মিশরে যাব, যেখানে শান্তিচুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে বহু নেতা সেখানে উপস্থিত থাকবেন; সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ধারাবাহিক ও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত দুই বছরে মাত্র অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।

এদিকে, শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময়) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে পরিণত নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে গেলে গাজার উপকূলীয় অঞ্চলে মানবপ্রবাহ দেখা যায়।

ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বিবৃতিতে বলা হয়, তারা গাজার কয়েকটি এলাকা থেকে পিছু হটেছে এবং নতুন করে অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে; বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে শত শত ফিলিস্তিনি বন্দিকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিন সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল...

নিয়ম ভেঙে ২৪ শিক্ষার্থীকে হলে রাখা, কুবিতে গণরুম সংস্কৃতি ফেরার শঙ্কা

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে গণরুম সংস্কৃতি বিলুপ্তির ঘোষণা দেয় তৎকালীন প্রশাসন। পরে মেধা, সিনিয়র-জুনিয়র, দূরত্ব ও আর্থিক অবস্থার...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...