Home জাতীয় ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১,০৪২ জন
জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১,০৪২ জন

Share
Share

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৪২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে।

এদিন নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
• বরিশাল বিভাগে: ১৯৫ জন
• চট্টগ্রাম বিভাগে: ১০৪ জন
• ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২০১ জন
• ঢাকা উত্তর সিটি: ১৯৮ জন
• ঢাকা দক্ষিণ সিটি: ১২১ জন
• খুলনা বিভাগে: ৭২ জন
• ময়মনসিংহ বিভাগে: ৪১ জন
• রাজশাহী বিভাগে: ৮২ জন
• রংপুর বিভাগে: ২৩ জন
• সিলেট বিভাগে: ৫ জন
গত একদিনে সারা দেশে ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ২৫৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৯ হাজার ৯০৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে চিকিৎসকরা সবাইকে এ রোগ থেকে বাঁচতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারিত রয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)...

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে চাকরির জন্য যেতে আগ্রহী দক্ষ কর্মীদের...

Related Articles

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার...

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;