Home আন্তর্জাতিক নেতানিয়াহুর সরকার ভণ্ড ও প্রতারক: হামাস
আন্তর্জাতিক

নেতানিয়াহুর সরকার ভণ্ড ও প্রতারক: হামাস

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হামাস বলেছে, এই হামলা দখলদার ইসরায়েলি সরকারের “ভণ্ডামি ও প্রতারণার নগ্ন প্রকাশ”।

রোববার (৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানায়, এক বিবৃতিতে হামাস ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘রক্তাক্ত উসকানি’ বলে অভিহিত করেছে। সংগঠনটির অভিযোগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর যে ঘোষণা দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে ইসরায়েলি বাহিনী (আইডিএফ) গাজার বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হামাস দাবি করেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামাস এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে— তারা যেন ফিলিস্তিনিদের রক্ষায় আইনি ও মানবিক দায়িত্ব পালন করে এবং গাজায় চলমান ‘গণহত্যা ও অবরোধ’ বন্ধে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। সংগঠনটি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও স্বাধীনচেতা জনগণের প্রতিও আহ্বান জানিয়েছে, তারা যেন ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ায় এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে ইসরায়েল সেনা প্রত্যাহারের একটি প্রাথমিক চুক্তিতে সম্মত হয়েছে। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হামাসের সম্মতি মিললেই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হবে।”

তিনি আরও বলেন, এই পরিকল্পনা ‘পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের ভিত্তি তৈরি করবে’ এবং চলমান তিন বছরের এই সংঘাতের অবসান ঘটানোর পথ খুলে দেবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

ইরানের ভয়ে যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড...

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি...

;