Home আন্তর্জাতিক কলকাতার পূজা একেবারেই আলাদা: জয়া আহসান
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

কলকাতার পূজা একেবারেই আলাদা: জয়া আহসান

Share
Share

দুই বাংলাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারের দুর্গোৎসব কাটালেন ঢাকায় ও কলকাতায়, দুই আবেগকে সঙ্গে নিয়ে। শারদীয় উৎসবের শুরুটা তিনি করেছেন কলকাতায়, আর সমাপ্তি ঢাকায় নিজের বাড়ির পূজামণ্ডপে।

কলকাতার পূজা অভিজ্ঞতা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন,“দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।”

দুই বাংলার পূজার ভিন্নতা-
দুই বাংলার পূজার মধ্যে পার্থক্য নিয়েও মত দিয়েছেন জয়া। তাঁর ভাষায়,“হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও থাকে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।”

ঢাকায় ফিরতে তড়িঘড়ি-
তবে কলকাতার প্রতি গভীর টান থাকলেও নবমীর সকালেই ঢাকায় ফিরে আসেন তিনি। কারণ, ঢাকায় যে কম্পাউন্ডে তিনি থাকেন, সেখানেও পূজা আয়োজন হয় বেশ ঘটা করে। তৈরি হয় বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। তাই নিজ এলাকার পূজামণ্ডপে যোগ দিতে তড়িঘড়ি করে ফিরেছেন জয়া।

দুই বাংলার আবেগে আবদ্ধ-
জয়ার ব্যক্তিগত অভিজ্ঞতায়, কলকাতার উৎসবের আমেজ একেবারেই আলাদা হলেও জন্মভূমি বাংলাদেশের টান সবসময় তাঁকে ঘরে ফিরিয়ে আনে। ফলে এবারের দুর্গোৎসবও কেটেছে দুই বাংলার আবেগ জড়িয়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদকের করাল গ্রাস থেকে তরুণদের রক্ষায় কার্যকরি পদক্ষেপের আহ্ববান

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের...

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক...

Related Articles

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...