Home জাতীয় অপরাধ লক্ষ্মীপুরে নারীর গলা কেটে হত্যা, সিলিংয়ে লুকিয়ে ধরা পড়লেন ঘাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

লক্ষ্মীপুরে নারীর গলা কেটে হত্যা, সিলিংয়ে লুকিয়ে ধরা পড়লেন ঘাতক

Share
Share

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে রাশেদা বেগম (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে ইমন হোসেন (২২) নামের এক যুবক। হত্যার পর পালানোর চেষ্টা না করে ঘরের সিলিংয়ের ভেতর লুকিয়ে ছিলেন তিনি। তবে পুলিশ গিয়ে দ্রুত তাকে আটক করে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদা স্থানীয় মোবারক হোসেনের স্ত্রী। আর আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। পারিবারিক সম্পর্ক অনুযায়ী তিনি নিহতের ভাতিজা।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বসবাস করলেও অধিকাংশ সময় বাড়িতে একাই থাকতেন। শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে বাইরে বের হন তিনি। এ সময় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা ইমনকে দেখে তার কারণ জানতে চান। কিন্তু কোনো উত্তর না দেওয়ায় রাশেদা ঘরে ফিরে যান।

কিছুক্ষণ পর ইমন ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। রাশেদা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। লোকজনকে আসতে দেখে ইমন দ্রুত ঘরের সিলিংয়ে উঠে লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিলিংয়ের ভেতর থেকে ইমনকে নামিয়ে আটক করা হয়। এ সময় পুলিশ মরদেহও উদ্ধার করে। পুলিশের উপস্থিতিতেই ইমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে জানায়, তার স্ত্রীর সঙ্গে রাশেদার প্রায়ই ঝগড়া হতো। এর জেরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক সাংবাদিকদের বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত যুবককে থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।” লক্ষ্মীপুরের লাহারকান্দি এলাকার এ হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দিয়েছে— পারিবারিক বিরোধ নিয়ন্ত্রণে না আনতে পারলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮ বিলিয়ন ডলার (১২ ট্রিলিয়ন ওন) উত্তরাধিকার কর পরিশোধ করেছেন। কোম্পানির নির্বাহী...

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ও বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘ওয়েদার অবজারভেশন টিম’। সোমবার (৪...

Related Articles

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...

ঢাকা থেকে অপহৃত যুবকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে

রাজধানী ঢাকা থেকে অপহরণের চার দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক যুবকের...

আম পাড়ায় জুতার মালা পরিয়ে তিন শিশুশিক্ষার্থীকে শাস্তি, বিষয়টি খতিয়ে দেখছে শিক্ষা প্রশাসন

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার অভিযোগে...

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...