Home জাতীয় আইন-বিচার নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন এনসিপি নেতা আখতার
আইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন এনসিপি নেতা আখতার

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি নিজ দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

আখতার হোসেন স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময়) পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, “হামলার পরও বিমানবন্দর লবি এবং অন্যান্য স্থানে হামলাকারীরা বিভিন্নভাবে আমাদের হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে।” তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত, যারা গত বছর দেশে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে।

আখতার হোসেন দৃঢ়তার সঙ্গে বলেন, “দেশে হোক বা বিদেশে, আওয়ামী সন্ত্রাসীদের অপরাধের আইনগত প্রতিকার আমরা নিশ্চিত করব। তারা যে অপরাধ করেছে, তার বিচার আইনের মাধ্যমে সম্ভব হবে। আওয়ামী লীগ তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বাংলাদেশে আর ফিরে আসতে পারবে না।”

এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি ভিডিও বার্তায় বলেন, “শেখ হাসিনার গুলি-বুলেটকে আমি ভয় পাই না, ভাঙা ডিম দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না।”

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এক পর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কর্মীরা তাদের নিরাপদে বিমানবন্দর এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পুলিশের সহযোগিতায় তারা নিরাপদে গাড়ি যোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০...

নারীদের নিরাপদ যাতায়াতে তিন জেলার ১৪ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

দেশের নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন...

Related Articles

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া...

মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ পদে ১১ জনের চাকরি

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতভুক্ত পাঁচটি পদে ১১ জনকে নিয়োগ দেওয়া...