Home আন্তর্জাতিক ব্যাংককে ভয়াবহ ধস: ১৬০ ফুট গভীর গর্ত, ঝুঁকিতে হাসপাতাল ও অবকাঠামো
আন্তর্জাতিকদুর্ঘটনা

ব্যাংককে ভয়াবহ ধস: ১৬০ ফুট গভীর গর্ত, ঝুঁকিতে হাসপাতাল ও অবকাঠামো

Share
Share

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামসেন রোডের একটি অংশ ধসে পড়ে ১৬০ ফুট গভীর ও প্রায় ১০০ ফুট প্রশস্ত একটি বিশাল গর্ত তৈরি হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ভাজিরা হাসপাতাল ও রেলস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় দুসিত বিভাগ অফিস ধসের আশপাশের এলাকাগুলোতে যান চলাচল বন্ধ করেছে। ধসের কারণে পাঁচতলা সামসেন থানার ফাউন্ডেশনের কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটিও ঝুঁকিতে পড়েছে।

থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, ধসের ফলে সড়ক ও টানেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো সংস্কারে অন্তত এক বছর সময় লাগতে পারে। তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। পাশাপাশি ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ ধসের কারণ অনুসন্ধানে নির্দেশ পেয়েছে।

ধস এলাকায় মাটি এখনও নড়বড়ে অবস্থায় রয়েছে। নিরাপত্তা স্বার্থে ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে এবং প্রায় ৩,৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালের মূল কাঠামো অক্ষত আছে।

ধসের ঘটনায় দুটি বৈদ্যুতিক খুঁটি ও পুলিশের একটি গাড়ি গর্তে পড়ে গেছে। ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, ধসটি মূলত হাসপাতাল ও রেলস্টেশনের ওপরেই ঘটেছে। প্রথমে পাশের টানেলে মাটি পড়ে আশপাশের অবকাঠামো দুর্বল হয়ে ধসে পড়েছে। এতে একটি বড় পানির পাইপও ভেঙে গেছে।

বর্তমানে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং টানেলের গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। তবে কর্তৃপক্ষের সবচেয়ে বড় উদ্বেগ বৃষ্টি, যা গর্ত আরও বড় করতে পারে। তাই সম্ভাব্য বৃষ্টিপাতের সময় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নজরদারি বাড়ানো হচ্ছে।
সূত্র: ব্যাংকক পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

সিলেট প্রতিনিধি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। তাঁর ইন্তিকালে গভীর শোক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী...

Related Articles

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...