Home আঞ্চলিক টঙ্গীর অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

টঙ্গীর অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটার শামীমের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Share
Share

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতভাগ দগ্ধ হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী শামীম আহমেদ (৪২)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা শামীম আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস কর্মী ও এক স্থানীয় দোকানির দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেন, “ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা জাতির জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাদের এ অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে শামীম আহমেদ মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ছাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০), ফায়ার ফাইটার জয় হাসান (২৪) এবং স্থানীয় দোকানি আল-আমিন বাবু (২২) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শামীম আহমেদের মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;