Home আন্তর্জাতিক সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান চারদিনের সফরে মালয়েশিয়া গেছেন
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান চারদিনের সফরে মালয়েশিয়া গেছেন

Share
Share

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চারদিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫”-এ যোগ দেবেন।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা অংশ নেবেন। তারা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপের বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর জানিয়েছে, এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে জামায়াতে ইসলামী। দলের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও...

Related Articles

ইরানি ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরের কাছে ভয়াবহ আগুন

দুবাই বিমানবন্দরের সামনে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) দুবাই...

নেপালে বাস খাদে পড়ে নিহত ৭

নেপালের পাহাড়ি সড়কে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় সাতজন ভারতীয় তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।...

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে...

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...