Home জাতীয় দুর্গাপূজায় নিরাপত্তা ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নতুন অ্যাপ
জাতীয়

দুর্গাপূজায় নিরাপত্তা ২৪ ঘণ্টা মনিটরিংয়ের নতুন অ্যাপ

Share
Share

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চলতি বছরের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোর দেওয়া হবে।

আজ বুধবার রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পূজা উপলক্ষে কোনো ধরনের হামলার হুমকি নেই। তবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার ২৪ ঘণ্টা মনিটরিং করার সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্দেশ্যে একটি নতুন অ্যাপ চালু করা হয়েছে, যা দুর্ঘটনা বা সমস্যা সনাক্ত হওয়া মাত্র সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে সতর্ক করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। সকলকে ধর্মীয় নিয়ম মেনে একসঙ্গে কাজ করতে হবে।”

জাহাঙ্গীর আলম আরও জানান, পূজা উদযাপনের জন্য সরকার বরাদ্দ বাড়িয়েছে। গত বছরের চার কোটি টাকার বরাদ্দ এবার পাঁচ কোটি টাকা করা হয়েছে। সেই সঙ্গে পূজা মণ্ডপের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

তিনি আশ্বাস দিয়েছেন, সরকারের এই পদক্ষেপের ফলে দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

জুমার দিন আছরের পর যে আমলগুলো করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ। হাদিসে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ...

সবজির বাজারে অস্বস্তি, বেশিরভাগের দাম ৮০ টাকার ওপরে

কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাজারে চলা অস্বস্তি এখনো কাটেনি। রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ...

ব্র্যাকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন ২২ আগস্ট পর্যন্ত

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে রোড সেফটি প্রোগ্রামে ম্যানেজার, প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন...