Home সাম্প্রতিক দুর্নীতি কমাতে মন্ত্রী হলো এআই
সাম্প্রতিক

দুর্নীতি কমাতে মন্ত্রী হলো এআই

Share
Share

আলবেনিয়া সরকার দুর্নীতি কমানোর জন্য বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী নিয়োগ দিয়েছে। এআই ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ‘দিয়েল্লা’কে মন্ত্রিসভার পূর্ণ সদস্যপদ দেওয়া হয়েছে। এর দায়িত্ব সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা। সরকারের বক্তব্য, টেন্ডারের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি ও স্বার্থের সংঘাত কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, ‘দিয়েল্লা কখনো শারীরিকভাবে উপস্থিত থাকবে না, বরং ভার্চুয়াল প্রযুক্তিতে এটি মন্ত্রীর ভূমিকা পালন করবে। সরকার চাইছে সরকারি টেন্ডার প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত হোক।’ তিনি বলেন, ধাপে ধাপে টেন্ডারের ফলাফল নির্ধারণের দায়িত্ব মানব মন্ত্রীদের কাছ থেকে সরিয়ে আনা হবে এবং এআই নির্মোহভাবে সেগুলো যাচাই করবে।

দিয়েল্লা জানুয়ারি থেকে ই-আলবেনিয়া পোর্টালে নাগরিকদের পরামর্শ দেওয়ার কাজ করছে। ভয়েস কমান্ড ব্যবহার করে নাগরিকরা প্রায় ৯৫ শতাংশ সরকারি সেবা গ্রহণ করতে পারেন। এআইকে নারীর রূপে ডিজাইন করা হয়েছে এবং আলবেনিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরিহিত দেখা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, আলবেনিয়ায় সরকারি টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধীদের অর্থ পাচারসহ দুর্নীতি দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে। সরকারের এ উদ্যোগকে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে।

আলবেনিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, ‘সরকারি কাজের ক্ষেত্রে এআই মন্ত্রীর অংশগ্রহণ প্রশাসনের রূপান্তরে নতুন দিগন্ত খুলবে। শুধুমাত্র একটি উপকরণ নয়, সুশাসন নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ও সক্রিয় অংশীদার হিসেবে কাজ করবে।’

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

১০ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ধামইরহাটে

নওগাঁর ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার...