Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি অভিযানে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃতের সংখ্যা ৪২২
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি অভিযানে আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃতের সংখ্যা ৪২২

Share
Share

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নতুন অভিযানে একদিনে আরও অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে একাধিক আবাসিক টাওয়ারসহ ১৬টি ভবন ধ্বংস করা হয়েছে। এদিকে অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন ছিলেন গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওইদিনই অপুষ্টিতে আরও দুজন প্রাণ হারান।

গাজার রেমাল এলাকার দক্ষিণে আল-কাওসার টাওয়ারে বিমান হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে ভবনটি ধ্বংস করেছে। অব্যাহত বোমাবর্ষণে হাজারো মানুষ নিরাপত্তার খোঁজে পালাতে বাধ্য হচ্ছে।

গাজার সরকারি গণমাধ্যম দফতর অভিযোগ করেছে, ইসরায়েল “পদ্ধতিগতভাবে বোমাবর্ষণ” চালাচ্ছে, যার উদ্দেশ্য আসলে গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তাদের দাবি, ইসরায়েলের হামলার শিকার হচ্ছে স্কুল, মসজিদ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আবাসিক ভবন, তাঁবু ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, শুধু গত চারদিনেই গাজা সিটিতে সংস্থাটির ১০টি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিকও ছিল, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। তিনি সতর্ক করে বলেছেন, “গাজায় কোনো জায়গাই এখন নিরাপদ নয়। কেউ নিরাপদ নয়।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিয়ে উদ্বেগের কারণে ভারত থেকে আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু আমের চালানে অনুমোদিত মাত্রার...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি, আগাম প্রস্তুতির কথা জানাল সিসিক

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মঙ্গলবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে...

Related Articles

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...