Home জাতীয় ডাকসুতে ভরাডুবির পর এনসিপি সমর্থিত গণতান্ত্রিক ছাত্রসংসদ ওলট-পালট
জাতীয়

ডাকসুতে ভরাডুবির পর এনসিপি সমর্থিত গণতান্ত্রিক ছাত্রসংসদ ওলট-পালট

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভরাডুবির পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত গণতান্ত্রিক ছাত্রসংসদকে পুনর্গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। ২৮টি আসনের একটিতেও জিততে না পারায় সংগঠনটির অভ্যন্তরে যেমন হতাশা তৈরি হয়েছে, তেমনি নেতৃত্ব ও কৌশল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, প্রয়োজনে নাম পরিবর্তনসহ বড় ধরনের সংস্কার আনা হতে পারে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ২৩টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, চারটি পদে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং একটি পদ পেয়েছে বামপন্থী প্রতিরোধ পর্ষদ। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্রতিদ্বন্দ্বিতা করা গণতান্ত্রিক ছাত্রসংসদ–সমর্থিত প্যানেল কোনো পদে জিততে পারেনি। এমনকি তাদের ভিপি ও জিএস প্রার্থীর অবস্থান ছিল পঞ্চম।

ফলাফল ঘোষণার পর রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা শোচনীয় পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেন সংগঠনের অভ্যন্তরীণ বিভাজন, অভিজ্ঞতার ঘাটতি ও দুর্বল প্রচার কৌশলকে। জুলাই গণ–অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা অনেক প্রার্থী এই প্যানেলে যুক্ত থাকলেও ফলাফলে তার প্রতিফলন ঘটেনি।

এনসিপির এক শীর্ষ নেতা জানান, অনেকের মতে সংগঠনের নামও পরিবর্তন দরকার। দলের অন্যান্য সহযোগী সংগঠনের মতো নামের শেষে ‘শক্তি’ শব্দ যুক্ত করার প্রস্তাব এসেছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদ নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। তবে ডাকসু ও জাকসুর ফলাফলের পর সংগঠন পুনর্গঠনের জন্য পর্যালোচনা সভা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নাম পরিবর্তনও হতে পারে।

সংগঠনের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, তাঁদের ব্যর্থতার অন্যতম কারণ হলো ভিন্ন এজেন্ডায় সংগঠনে প্রবেশ করা কিছু মানুষের প্রভাব। তাই পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে—এটা এখন তাঁদের নিজেদের উপলব্ধি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

একযুগ পূর্তি উদযাপন করল ‘প্রিয় সলঙ্গার গল্প’

আবু হানিফ,সিরাজগঞ্জ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’-এর একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার...

Related Articles

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...

বগুড়ায় পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে...

এটাই জুলাই বন্দোবস্ত, দ্রুত ‘ডান বা অ-ডান’ জুলাই বেছে নিয়ে গা বাঁচান: মাহফুজ আলম

জুলাই-আগস্টের গণ–আন্দোলনকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও...