Home খেলাধুলা বোল্টের চোখের সামনে বিশ্বের দ্রুততম মানব হলেন নতুন স্প্রিন্টার
খেলাধুলা

বোল্টের চোখের সামনে বিশ্বের দ্রুততম মানব হলেন নতুন স্প্রিন্টার

Share
Share

টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন জ্যামাইকার অবলিক সেভিল। ২৪ বছর বয়সী এই স্প্রিন্টার মাত্র ৯.৭৭ সেকেন্ডে ফিনিশ লাইন অতিক্রম করে হয়েছেন বিশ্বের নতুন দ্রুততম মানব। রুপা জিতেছেন তাঁরই সতীর্থ কিশানে টম্পসন (৯.৮২ সেকেন্ড) এবং অলিম্পিক চ্যাম্পিয়ন মার্কিন দৌড়বিদ নোয়াহ লাইলস ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ।

২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়ের পর এ প্রথমবার কোনো জামাইকান আবার বিশ্ব শিরোপা জিতলেন। আর সেই ঐতিহাসিক জয় দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বোল্ট নিজেই। সেভিলের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দাঁড়িয়ে পড়েন সর্বকালের দ্রুততম মানব, মিলে যায় তাঁর আগের ভবিষ্যদ্বাণীও। চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বোল্টই বলেছিলেন—১০০ মিটারে ‘ওয়ান-টু’ করবে জামাইকা।

শুরু থেকেই সেভিল ও টম্পসনের প্রতিদ্বন্দ্বিতা দারুণ উত্তেজনা ছড়ায়। লাইলস শুরু থেকেই পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত তৃতীয় স্থান নিয়ে খুশি ছিলেন। অন্যদিকে সেভিলের উচ্ছ্বাস ছিল উন্মুক্ত—গোল্ড জয়ের পরই তিনি ছিঁড়ে ফেলেন নিজের স্প্রিন্ট স্যুটের ওপরের অংশ।

প্রথমে ফলস স্টার্টে বাদ পড়েন বোতসোয়ানার লেতসিলে তেবোগো। তবে পরের দৌড়েই ইতিহাস রচনা করেন সেভিল। এক বছর আগেও যিনি প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে ছিলেন অষ্টম, এবার তিনি বোল্টের উত্তরসূরি হয়ে উঠলেন নতুন বিশ্বের দ্রুততম মানব।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ড আটকের পর ৪ মাস ধরে গুম মিরাজ, প্রতিবাদ করে জেল খেটেছেন মা-স্ত্রী-বোন

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের মৎস্যজীবী মিরাজ শেখ (৩০) নিখোঁজ রয়েছেন প্রায় পৌনে চার মাস (১১২ দিন) ধরে। গত ১০ এপ্রিল সন্ধ্যায়...

বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর্ড

বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার পর আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। কাতালান ক্লাবকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন...

Related Articles

সব জল্পনার অবসান: ব্রাজিলকে চূড়ান্ত বিদায় জানালেন নেইমার

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের...

বিদায়ী বার্তা দিলেন মেসি

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণে নিজেদের প্রধান ঘাঁটি কানসাস সিটিকে আবেগঘন এক বিদায়ী...

তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

মাঠের ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যখন উদযাপনে মত্ত আর্জেন্টিনা, ঠিক তখনই...

বিদায়ের মাঝেও মিসরের বড় সুখবর: ফিফা থেকে পাচ্ছে রেকর্ড ১৮.৫ মিলিয়ন ডলার

চলতি ফিফা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই উপহার দিয়ে টুর্নামেন্ট থেকে...