Home জাতীয় আইন-বিচার কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার
আইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার

Share
Share

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রঞ্জন চাকমা রাঙামাটির বাসিন্দা। সম্প্রতি স্ত্রীকে নিয়ে কাজের উদ্দেশ্যে কক্সবাজারে আসেন তিনি।

পরিচিতজন হওয়ায় তারা কয়েক মাস আগে রাঙামাটি থেকে আসা বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করতেন দুই পরিবার।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বীরেন চাকমা রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে রঞ্জন সেখানে গেলে বীরেন ছুরি দিয়ে তার গলায় আঘাত করে হত্যা করে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। এসময় বীরেনকে রক্তমাখা হাতে ব্যাগ নিয়ে পালাতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, “দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বীরেন মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে।”
তিনি আরও জানান, নিহত রঞ্জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত বীরেনকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করার কথা জানিয়ে এক বাসিন্দা বলেন, “চিৎকার শুনে বাইরে বের হয়ে আসি। পরে বীরেনের হাতে রক্ত দেখে সন্দেহ হয়। সে পালানোর চেষ্টা করছিল, তাই তাকে ধরে ফেলি।”

পুলিশ বলছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত বীরেন চাকমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্তে গুরুত্ব সহকারে কাজ করছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি...

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...