Home আন্তর্জাতিক নেপালে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
আন্তর্জাতিক

নেপালে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

Share
Share

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। আজ শনিবার শহরের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে। কারফিউ শিথিল করা হয়েছে, সড়কে সেনাবাহিনীর উপস্থিতি কমে এসেছে এবং দোকানপাট খুলেছে। মানুষ মন্দিরে গেলে দেখা গেছে।

গত শুক্রবার সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। পার্লামেন্ট পুনর্বহালের দাবিতে দেশটির আটটি রাজনৈতিক দল যৌথ বিবৃতিতে পদক্ষেপটি অসাংবিধানিক উল্লেখ করেছে।

সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। ৭৩ বছর বয়সী তিনি নেপালের প্রথম নারী বিচারপতিও ছিলেন। শপথ গ্রহণের পর তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। দেশের মানুষ তার এই দায়িত্ব গ্রহণকে পরিবর্তনের প্রতিশ্রুতি হিসেবে দেখছে। সমাজকর্মী সুরাজ ভট্টরাই বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নেবেন এবং সুশাসন নিশ্চিত করবেন।

বিক্ষোভ ও সংঘর্ষের ফলে অন্তত ৫১ জন নিহত ও প্রায় দেড় হাজার মানুষ আহত হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বার্তা আদান-প্রদানের অ্যাপগুলো সরকার বন্ধ করেছিল। শপথ গ্রহণের পর আজকের শান্ত পরিস্থিতি নতুন সরকারের প্রতি জনগণের আশা ও আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ ও শ্রমিক দলনেতা নিহত

পাবনা সদর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে পুষ্পপাড়া হাটের ইজারাদার ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম (৫৫) এবং আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন...

গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাহত ও চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক...

Related Articles

যুদ্ধ বাধতে পারে, আমরা সব পরিস্থিতির জন্য প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র গুঞ্জনের মধ্যে সব...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে...

;