Home জানা-অজানা পাইলটের ইউনিফর্মের স্ট্রাইপে যা লুকিয়ে থাকে
জানা-অজানা

পাইলটের ইউনিফর্মের স্ট্রাইপে যা লুকিয়ে থাকে

Share
Share

উড়োজাহাজের পাইলটদের ইউনিফর্মের অন্যতম বিশেষত্ব হলো কাঁধের ওপর থাকা স্ট্রাইপ, যা মূলত তাঁদের পদমর্যাদা ও দায়িত্বের প্রতীক। সামরিক বাহিনী থেকে শুরু করে বিভিন্ন ক্যাডেট প্রতিষ্ঠানে ব্যবহৃত অ্যাপোলেট বা কাঁধের এই কাপড় পাইলটদের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে প্রচলিত। অভিজ্ঞতা ও অবস্থানের সঙ্গে বাড়তে থাকে স্ট্রাইপের সংখ্যা।

সাধারণত প্রশিক্ষণার্থী পাইলট বা ক্যাডেট এক স্ট্রাইপ ব্যবহার করেন। ফ্লাইট ইঞ্জিনিয়ার বা সেকেন্ড অফিসারদের থাকে দুটি স্ট্রাইপ। সহপাইলট বা ফার্স্ট অফিসারের কাঁধে দেখা যায় তিনটি স্ট্রাইপ, আর বিমানের ক্যাপ্টেন বা পাইলট-ইন-কমান্ডের কাঁধে থাকে চারটি স্ট্রাইপ। বিশ্বের প্রায় সব এয়ারলাইনেই এই পদ্ধতি অনুসরণ করা হয়, যদিও পোশাকের রঙ বা নকশায় সামান্য পরিবর্তন থাকতে পারে।

১৭ শতকের শেষ দিকে স্ট্রাইপ ব্যবহারের সূচনা হলেও পদমর্যাদার প্রতীক হিসেবে এটি জনপ্রিয় করে তোলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আজও পাইলটদের পোশাকে স্ট্রাইপ শুধু শৃঙ্খলা ও ঐতিহ্যের প্রতীক নয়, বরং দায়িত্ব ও অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবেও গুরুত্ব বহন করে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে অন্তঃসত্ত্বা নারীদের পুষ্টিকর খাবারের প্যাকেটে মৃত সাপ, তীব্র ক্ষোভ ও উদ্বেগ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সরকারি পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা খাদ্যের নিরাপত্তা নিয়ে বড় ধরনের কেলেঙ্কারি ও চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যের পন্ধুর্না...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘পার্টনার’ প্রকল্পের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার...