Home আন্তর্জাতিক বিদেশি চলচ্চিত্র দেখায় উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

বিদেশি চলচ্চিত্র দেখায় উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড

Share
Share

উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র বা নাটক দেখা কিংবা অন্যের সঙ্গে বিনিময় করার মতো অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড—জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে নাগরিকদের স্বাধীনতার ওপর এক দশক ধরে কড়া নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। মানুষকে বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা ছাড়াও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি ব্যাপকভাবে বেড়েছে। এতে উত্তর কোরীয়রা আজ বিশ্বের অন্য যেকোনো দেশের নাগরিকদের তুলনায় কঠোর নিয়ন্ত্রণ ও ভয়ের মধ্যে বসবাস করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণ আরও বেশি দুর্ভোগ, নিপীড়ন ও আতঙ্কের শিকার হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা মানুষের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করছে এবং সংস্কৃতির যে কোনো বিকল্প উৎসে প্রবেশকে কঠোরভাবে দমন করছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা সিঁড়ি বেয়ে হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী

লিফট প্রস্তুত থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠে কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে...

রাঙ্গামাটিতে তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত...

Related Articles

সৌদি আরবের তায়েফসহ ৩ শহরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর লক্ষ্য করে আবারও...

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের...

মদিনায় ১১ কোটি টন বিরল খনিজ ও ইউরেনিয়াম আকরিকের সন্ধান পেল সৌদি আরব

সৌদি আরবের পবিত্র মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ধারণক্ষমতার এক বিশাল...

নতুন দেওয়ানি আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি জোটের শাসিত সকল রাজ্যে আগামী ২০২৯...