Home জাতীয় জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয়রাজনীতি

জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসু নির্বাচন মিলিয়ে ফেলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি বলেছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

মঙ্গলবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা কোনো গুরুতর অভিযোগ শুনিনি। উপাচার্য মহোদয় জানিয়েছেন, তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। সকাল পর্যন্ত মিডিয়ায় যা দেখেছি, সবকিছু ভালোভাবেই চলছিল।”

তিনি বলেন, “এখানে যারা ভোট দিচ্ছেন, তারা শতভাগ শিক্ষিত সমাজ। জাতীয় নির্বাচনে কিন্তু সেই অবস্থা থাকবে না। তবে এখানে যেভাবে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব পালন করছেন, সেটি নিঃসন্দেহে একটি মডেল হিসেবে কাজ করবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি আশাবাদী হয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

পুলিশ সুপার জাহাঙ্গীরের দুই ফোন জব্দ, আটকের খবর নাকচ

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর...

;