Home আন্তর্জাতিক বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক
আন্তর্জাতিক

বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক

Share
Share

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে তরুণদের আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ১৯ জন নিহত ও অন্তত ৪০০ জন আহত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেন রমেশ লেখক। পরে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

এক মন্ত্রী স্থানীয় দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট-কে বলেন, “বিক্ষোভে প্রাণহানির ঘটনার নৈতিক দায় নিয়েই পদত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।” ২০২৪ সালের ১৫ জুলাই দায়িত্ব পাওয়া রমেশ লেখক সাংবাদিকদের বলেন, “আজকের ঘটনায় যেসব তরুণ প্রাণ হারিয়েছে, তার দায় এড়িয়ে যাওয়া যায় না। নৈতিকতার জায়গা থেকে আমি পদত্যাগ করেছি।”

সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)সহ প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিষিদ্ধ করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে হাজারো তরুণ রাজপথে নেমে আসে। আন্দোলন দ্রুতই সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী রূপ নেয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, ব্যারিকেড ভাঙে এবং পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হয়।

কাঠমাণ্ডুর সিভিল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জনা নেপাল জানান, “আহতদের চাপ এতটাই বেশি যে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।”

অব্যাহত উত্তেজনার মধ্যে সংসদ ভবন, রাষ্ট্রপতির বাসভবন ও সিংহদরবারসহ গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আফগানিস্তানে কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ভয়াবহ হামলা: নিহত ৭

আফগানিস্তানের পূর্ব সীমান্তীয় প্রদেশ কুনারের প্রধান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান বাহিনী ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত...

হাসপাতালে নেওয়া হয়েছে সারজিস আলমকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার...

Related Articles

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

ইরানে পুলিশের টহলদলে সশস্ত্র হামলা: নিহত ৩

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর এক রক্তক্ষয়ী হামলার ঘটনা...