Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে আশ্রয় আপিল প্রক্রিয়ায় বড় পরিবর্তনের উদ্যোগ
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আশ্রয় আপিল প্রক্রিয়ায় বড় পরিবর্তনের উদ্যোগ

Share
Share

যুক্তরাজ্য সরকার আশ্রয় প্রার্থীদের আবেদন ও আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। লক্ষ্য হলো হোটেলে অবস্থানরত অভিবাসীদের সংখ্যা কমানো, যাদের অনেকেই বছরের পর বছর ধরে মামলার রায়ের অপেক্ষায় রয়েছেন।

রোববার (২৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, আশ্রয় সংক্রান্ত আপিলগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নতুন একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে। এখানে আদালতের বাইরে স্বাধীন বিচারকরা এসব মামলার শুনানি পরিচালনা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “আশ্রয়ের প্রাথমিক আবেদন দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। কিন্তু প্রত্যাখ্যাত মামলার আপিল শুনানিতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।” বর্তমানে একটি আপিল শেষ হতে গড়ে এক বছরেরও বেশি সময় লাগে। এর ফলে প্রায় ৫১ হাজার মামলা রায়ের অপেক্ষায় রয়েছে, এবং এই সময়ে সরকারকেই আবেদনকারীদের ভরণ-পোষণের খরচ বহন করতে হচ্ছে।

সরকার বিশ্বাস করছে, নতুন প্যানেল প্রচলিত আদালতের তুলনায় দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবে। কুপার প্রতিশ্রুতি দিয়েছেন, শরৎকালেই এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করা হবে।

বর্তমানে যুক্তরাজ্যের হোটেলগুলোতে প্রায় ৩২ হাজার আশ্রয়প্রার্থী অবস্থান করছেন। এই সংখ্যা দ্রুত কমানোর জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। এদিকে, বিরোধী রক্ষণশীল দল বলেছে, আশ্রয় ব্যবস্থাপনা এখন সম্পূর্ণ বিশৃঙ্খল। আর রিফর্ম ইউকে দলের দাবি, যারা অবৈধভাবে বা অনিয়মিত পথে প্রবেশ করেছে, তাদের গণহারে বহিষ্কার করা উচিত।

গত সপ্তাহে হোটেলগুলোতে আশ্রয়প্রার্থীদের রাখার প্রতিবাদে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বহিষ্কার হলেন জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারা সেই ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...

মরক্কোতে মার্কিন-মরক্কো যৌথ মহড়ায় দুই সেনা নিখোঁজ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে চলমান একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত দুই সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট...

Related Articles

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা...

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮...

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়...

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে...