Home আন্তর্জাতিক আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১
আন্তর্জাতিকদুর্ঘটনা

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১

Share
Share

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় প্রদেশটির গুজারা শহরে একটি যাত্রীবাহী বাস, একটি মোটরসাইকেল ও একটি জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি সংবাদ সংস্থা এএফপিকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ইরান থেকে কাবুলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রীরা সবাই আফগান নাগরিক, যারা দীর্ঘদিন ইরানে শরণার্থী হিসেবে ছিলেন।

সাইদি জানান, দ্রুতগামী বাসটির প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানিবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই অনেক যাত্রী মারা যান। নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকিরা সবাই বাসযাত্রী ছিলেন। দুর্ঘটনায় বেঁচে গেছেন মাত্র তিনজন।

দুর্ঘটনায় নিহত অধিকাংশ যাত্রী ইরান থেকে ফেরত আসা শরণার্থী ছিলেন। সোভিয়েত আগ্রাসনের সময় থেকে শুরু করে কয়েক দশক ধরে বিপুল সংখ্যক আফগান ইরানে আশ্রয় নিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুতে ইরান সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শুধু জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১০ লাখ ৬০ হাজার আফগান ইরান থেকে নিজ দেশে ফিরে এসেছেন।

আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নতুন নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পাহাড়ি দুর্গম পথ, রক্ষণাবেক্ষণের অভাব এবং চালকদের অসতর্কতা নিয়মিত বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

মাত্র কয়েক মাস আগে, গত ডিসেম্বরে আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন প্রাণ হারিয়েছিলেন।
হেরাতের বাসিন্দারা বলছেন, অব্যবস্থাপনা ও ট্রাফিক আইন অমান্যই এসব দুর্ঘটনার মূল কারণ। অনেকের মতে, যুদ্ধবিধ্বস্ত দেশের দুর্বল অর্থনীতি এবং প্রশাসনিক অদক্ষতার কারণে সড়ক নিরাপত্তা জোরদার করা সম্ভব হচ্ছে না। হেরাতের সাম্প্রতিক এই দুর্ঘটনা আবারও তুলে ধরেছে আফগানিস্তানের সড়ক নিরাপত্তার ভয়াবহ চিত্র।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডিএমপি ডিসি মাসুদ আলম চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়...

অভিনেতা বিজয়ের দলে বড় উত্থান, ড্রাইভারের ছেলের জয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কালাগাম-এর প্রধান বিজয় থালাপতি। শুধু নিজে জয়ী হওয়াই নয়, তার দলের...

Related Articles

খুব দ্রুতই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও ইরান-মার্কিন স্নায়ুযুদ্ধের আবহে এক ইতিবাচক এবং শক্তিশালী বার্তা...

লন্ডনে বাংলাদেশি আশ্রয়প্রার্থীকে সমকামী সাজাতে সহায়তাকারী দুই প্রতারক গ্রেপ্তার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি গোপন অনুসন্ধানের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ...

শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে রাস্তার পাশে গাড়ি থামিয়ে শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ...

ইসরাইলকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আগে থেকে কোনো ধারণা...