Home আঞ্চলিক ফেনীতে চাচার বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফেনীতে চাচার বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

Share
Share

ফেনীর ফুলগাজীতে চাচার বিয়ের আনন্দঘন অনুষ্ঠান শোকে পরিণত হয়েছে। আলোকসজ্জার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদুল ইসলাম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মজুমদারবাড়িতে ঘটনাটি ঘটে। নিহত শিশু সাজেদুল ইসলাম একই ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী নূরুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির চাচা ওমর ফারুকের বিয়েকে কেন্দ্র করে আগের রাতে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাজানো আলোকসজ্জার একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে সাজেদুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবার মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু হয়েছে। জনপ্রিয় এই ফলের চাষে আগ্রহ বাড়ছে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)...

Related Articles

গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

২০২৫–২৬ অর্থবছরের খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র...

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল...

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...