Home আঞ্চলিক রংপুরে ভিডিও কলে প্রেমিকার সামনে শিক্ষার্থীর আত্মহত্যা
আঞ্চলিকজাতীয়

রংপুরে ভিডিও কলে প্রেমিকার সামনে শিক্ষার্থীর আত্মহত্যা

Share
Share

দেখা না হওয়ায়, প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ফাহিম হাবিব (২১) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম জয়পুরহাট সদর উপজেলার ইচুয়া মল্লিকপুর গ্রামের আহসান হাবিবের ছেলে। তিনি কলেজের অপারেল ম্যানুফ্যাকচারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।

পুলিশ ও সহপাঠীদের বরাতে জানা গেছে, ফাহিমের বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া গ্রামের জেসমিন আক্তার (১৩) নামে এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। রোববার (১৭ আগস্ট) তাদের দেখা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়।

পরে সোমবার বিকেলে ফাহিম তার হোস্টেল কক্ষের ভেতরে ভিডিও কলে প্রেমিকার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করে কল চলাকালীন সময়ে ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার সময় তার রুমমেট কক্ষে ছিলেন না এবং দরজা ভেতর থেকে সিটকিনি দেওয়া ছিল।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, “সহপাঠীরা বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে দেখা যায়, ফাহিম গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। অতঃপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়।”
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা থানায় এসে লিখিতভাবে জানান যে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাহিমের অপ্রত্যাশিত মৃত্যুতে রংপুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা জানান, তিনি মেধাবী ও প্রাণবন্ত ছিলেন। এমন মৃত্যুতে তারা হতবাক।

বাংলাদেশে সম্পর্কের জটিলতা, মানসিক চাপ এবং হতাশা থেকে আত্মহত্যার ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সহায়ক পরিবেশ তৈরি না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

মইয়ারচরে ড্রেন নির্মাণ কাজে সিটি কর্পোরেশনের অবহেলায় ড্রেনে পড়ে শি’শু আহত

কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি) | সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের...

দেশে পৌঁঁছেছে হাম-রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

দেশের শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের মাইলফলক অর্জিত হলো।...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...