Home আঞ্চলিক চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

Share
Share

চাঁদপুর সদর উপজেলায় ট্রাকচাপায় বাপ্পী (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের কালিভাংতি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পীর বাড়ি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় বাসিন্দা অমল বড়ুয়ার বর্ণনা অনুযায়ী, সেদিন রাতের দিকে খালি অটোরিকশা নিয়ে বাবুরহাট থেকে মতলবের দিকে যাচ্ছিলেন বাপ্পী। পথে রালদিয়া এলাকায় সড়কে ফেলে রাখা নির্মাণসামগ্রীর সঙ্গে অটোরিকশাটি ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং বাপ্পী ছিটকে সড়কের ওপর পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, সড়কে দীর্ঘদিন ধরে নির্মাণসামগ্রী পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বন রক্ষক যখন ভক্ষক; বিট কর্মকর্তার বিরুদ্ধে কাঠ পাচার ও অবৈধ বালু পরিবহনে সহযোগিতার অভিযোগ

ওমর ফারুক, চট্টগ্রাম কক্সবাজার উত্তর বন বিভাগের ডুলাহাজারা রেঞ্জের ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিনের বিরুদ্ধে বনজ সম্পদ রক্ষার দায়িত্বে থেকে অবৈধ কাঠ পাচার...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয়...

Related Articles

২০ বছর পর নতুন ভিসানীতি আনছে সরকার, থাকছে ৩৪ ক্যাটাগরি

প্রায় দুই দশক পর দেশের ভিসানীতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালার খসড়া মন্ত্রিসভার...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন...

শাপলা চত্বরের মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মামলায়...

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ...