Home আন্তর্জাতিক নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩
আন্তর্জাতিক

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও নয়জন। পুলিশ জানিয়েছে, এটি গ্যাং-সম্পর্কিত সহিংসতা হতে পারে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, ভোর ৩টা ২৭ মিনিটে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

নিহতদের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর। এর মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহত নয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, রেস্তোরাঁয় ভিড়ের মধ্যে ঝগড়ার জেরেই এ গোলাগুলি ঘটে। “এটি প্রাথমিকভাবে গ্যাং-সম্পর্কিত সহিংসতা বলে মনে হচ্ছে। কিছু ভুক্তভোগী সরাসরি জড়িত থাকতে পারেন, তবে নিরীহ মানুষও আক্রান্ত হয়েছেন,” বলে জানান তিনি।

তদন্তকারীরা ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘটনাটিকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” বলে উল্লেখ করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, কয়েক সপ্তাহ আগেই ম্যানহাটনে আরেকটি বন্দুক হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তাও ছিলেন।

অ্যাডামস বলেন, “এ ধরনের সহিংসতা সম্প্রদায় ও শহরের ওপর গভীর ক্ষত তৈরি করে।” তিনি জানান, শহরজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা ও প্রতিশোধমূলক সহিংসতা ঠেকাতে বিশেষ ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পর্যটন,...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু হয়েছে। জনপ্রিয় এই ফলের চাষে আগ্রহ বাড়ছে...

Related Articles

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার নিহত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত...

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়...